1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

হাসানুর রহমান হাসান/ এজাজুল ইসলাম এজাজ, নিজস্ব প্রতিনিধিঃ

০৩ জুলাই ২০২৪ তারিখ বিকালে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা শহরের তালতলা হাইস্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, আজিজুল বারি হেলাল। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সহ-সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো: আহসানুল কাদির স্বপন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কলারোয়া পৌর বিএনপির সভাপতি শেখ শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন, কৃষক দলের যুগ্ন আহবায়ক শামীম কবির সুমন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিকদলের রেজা, শাহাজাহান, হাসান, সেচ্চাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহসিন হোসেন, মহসিন আলম, সাদ্দাম হোসেন, শিবলু প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারি হেলাল বলেন, দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের, জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দেশ আজ অন্যদেশের পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এমনকি দেশ আজ সার্বভৌমত্বের অস্তিত্ব সংকটে পড়েছে। এসব কিছু থেকে মুক্তি পেতে গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো কঠোর আন্দোলনে নামতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা