1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

দুস্থ মানুষের মাঝে তাদের অধিকার পৌছে দেওয়া হয় তাহলে সমাজে আর কোন গরীব থাকবেনা-অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা( সংবাদদাতা) সাতক্ষীরা।

সাতক্ষীরার তালায় আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় বেকার ও অসহায় মানুষের মাঝে গরু ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সরুলিয়ার খোর্দ্দ মসজিদের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এ সময় পাঁচটি ছাগল ও একটি গরু বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, সমাজে বৃত্ত মানুষ যদি তাদের যাকাত সঠিকভাবে আদায় করে, দুস্থ মানুষের তাদের অধিকার পৌছে দেয় তাহলে সমাজে আর কোন গরীব থাকবেনা। আর এটা সঠিক ভাবে আদায় ও বিতরনের জন্য ইসলামি রাষ্ট্র ব্যবস্থা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,যুব জামায়াত ইসলামির সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ , নগরঘাটা ইউনিয়ন আমির মেহেদী হাসান, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সুবহান সহ স্থানীয় জামায়াত, সাংবাদিক নেতৃবৃন্দ।
বিকালে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরার তালায় মাগুরা ইউনিয়নের বলরামপুর ও নেহালপুরে ঐতিহাসিক অমুসলিম সমাবেশ, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, ইনশাআল্লাহ, মাজলুম জনতার বিজয় হবেই। জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই ভোটের রায়ে বিজয় নিশ্চিত হবে।অমুসলিমরাই আমাদের আমানত। তাদের জান মালের নিরাপত্তায় দেওয়ার দায়িত্ব আমাদের।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা