1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৪ বার পঠিত

সাতক্ষীরায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকীর আলোচনায় বক্তরা

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা:

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন, লোভ-লালসা মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, কাম ক্রোধ কালিমা মুক্ত। তিনি ছিলেন অহিংস সুন্দর, সুশীল, শান্তিরন্ত, পরার্থ পরায়ন, হৃদ্যজন। তিনি মানুষকে বুঝতেন, সৃষ্টিবে বুঝতেন, সৃষ্টিকর্তাকে বুঝতেন। তার মত প্রজ্ঞাবান, পন্ডিত মানুষ সমাজে বিরল। তিনি বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার ঋন কখনও শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। নানা গুনে গুনান্বিত সিদ্ধ পুরুষ ছিলেন খানবাহাদুর আহছানউল্লা (র.)।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, দার্শনিক দেশের অন্যতম সেবা প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ওচিন্তাবিদ হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, একজন মানুষের পক্ষে কীভাবে সৃষ্টিকর্তাকে সার্বক্ষনিক সাধনায় রেখে মানব কল্যানে কীভাবে আলো ছড়ানো যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি জীবনের পুরোটা সময়ই মানুষের মঙ্গলে কাজ করে গেছেন। তার ধ্যানজ্ঞান ছিল শ্রষ্টার এবাদত সৃষ্টির সেবা করা। তার সাধনা চেষ্টার কাছে দরিদ্্রতা ছিল তুচ্ছ। দুনিয়ার কোনো লোভ লালসা তাঁকে আকৃষ্ট করতে পারেনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত বিশাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহ্ছানুল হাদী, খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের মহাপরিচালক এ.এফ এম এনামুল হক প্রমূখ।
অনুষ্ঠানে পীর কেবলার জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর উদ্যোগে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা জন্মসার্ধশত’ স্মারকগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা