1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

দুই সহযোগীসহ সাতক্ষীরার ধূলিহর-ব্রহ্মরাজপুরের আ-ত-ঙ্ক কোপা মাসুদ গ্রেপ্তার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রবিউল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সহযোগী শেখ বাদশা ও এক মাদকসেবিকেও আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।
গ্রেপ্তার ‘কোপা মাসুদ’ ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাখুলা গ্রামের তাইজেল হোসেনের ছেলে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি এবং মাদকসেবী জুয়েল রানা নামের অপর এক ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ।
স্থানীয়রা জানান, মাসুদের ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা করতে পারছিলেন না। সম্প্রতি গত ৫ আগস্টের পর থেকে তিনি কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যান্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা