
তালা উপজেলা লাওতাড়া গ্রামে ২২/০৪/২০২৫ রোজ মঙ্গলবার দুপুর ৩ টার সময় রিতি ফিড কোম্পানি লিমিটেডের ডিজি এম মহিতোস শিকদার রিপন তার কোম্পানির ডিপো নেওয়ার জন্য ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীদের একএিত করে কোম্পানির গাড়ির ওপরে হামলা করে এবং এসময় তার কাছ থেকে ২৪ লাখ ৮৬ হাজার টাকা ছিন্তায় করে নেয় ও ৪ জনকে ধরে নিয়ে একটি রুমে জিম্মি করে রাখে, এসময় সেখানে কোম্পানির অফিসার শেখ সানজিদুল হক ইমন, আলমগীর হোসেন মন্জু, ড্রাইভার ফয়সাল আহাম্মেদ জিম্মির স্বীকার হন। উক্ত ঘটনায় নেতৃত্ব দেন-শেখ ইসরাফিল হোসেন নয়ন,খলিলুর রহমান, শেখ মোস্তফা হোসেন মোস্ত,আবুল বাসার ও অঙ্গাতনামা অনেকেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন।সেখানে প্রত্যাক্ষর্শী হিসাবে উপস্থিত ছিলেন শেখ ইলিয়াস বিদ্যুৎ, (নাজির) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা।
এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিওিতে তালা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ শাহিনুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দেন।