1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

তালা-করারোয়ার ৮০ হাজার হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম: কুমিরায় সাবেক এমপি হাবিব।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

শেখ আল আমিন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

তালা উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন- তালা-কলারোয়ার ৮০ হাজার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম।

বৃহস্পতিবার বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারোয়ার উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়ন চায়, যদি আপনারা উন্নয়ন না চান তাহলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আর যদি তালা-কলারোয়ার উন্নয়ন চান তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামায়াত সহ সকল শ্রেণীর মানুষের নিয়ে কাজ করব।

নির্বাচনীয় জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলি হোসেন,  ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ,সদস্য সচিব আবির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আঃসালাম, যুগ্ন আহবায়ক শেখ আল আমিন হোসেন, কুমিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক মন্টু, সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি  আবু মুহিত, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন,সাধারন সম্পাদক জাকারিয়া মিঠু, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

জনসভায় তালা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমার্থকরা খন্ড খন্ড মিছিল সহকারে যোগদান করেন। এসময় কুমিরা ও এর আশপাশের এলাকা ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা