1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পঠিত
মেহেদী হাসান খান তাইফুর, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।
শনিবার ২২শে মার্চ  বিকাল ৪ ঘটিকায় তালা উপজেলা সম্মেলন কেন্দ্রের হল রুমে তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। তিনি বলেন তালা উপজেলার অবহেলিত জনপদকে সৌন্দর্যমন্ডিত করার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক। তিনি বলেন সৎ প্রশাসক, সৎ সাংবাদিক একটা জাতির জন্য বিশেষ উপাদান।যখন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর পরিবর্তে অন্যদিকে নিয়ে যাবে  তখন দেশের অমঙ্গল বয়ে আসবে। সকল সাংবাদিকদের নিজ নিজ জায়গায়  অবস্থান করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। তিনি বলেন এই  সেই  রমজান মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে। ভালো কাজ করতে হবে, সত্য কথা  বলা, মানুষকে ফাঁকি না দেওয়া। বক্তব্য রাখেন  যুব নেতা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রদলের জন্য যুগ্মআহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ।
উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান, উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরার সদস্য মেহেদী হাসান খান তাইফুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তালা উপজেলা সভাপতি আল-জামানুল বান্না প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন  উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা