সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তালা উপজেলা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের শিক্ষকাবৃন্দ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ওবায়দুর রহমান বাবলু, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আইয়ুব আলী, অধ্যাপক মশিয়ার রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং প্রদর্শক এস এম মোতাহিরুল হক শাহিন।
শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তালা উপজেলায় শিক্ষা পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের নানা সমস্যা ও সম্ভাবনা, শিক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। ইউএনও তারেক হাসান শিক্ষক সমাজের এই সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষকবৃন্দ নবাগত ইউএনওর সফল কর্মময় দায়িত্ব পালন ও তালার সার্বিক উন্নয়নের জন্য শুভকামনা জানান।