
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সাতক্ষীরা জেলা শাখা তালা উপজেলা শাখার একান্ন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে। উক্ত কমিটিতে মোঃ আলমগীর হোসেন মোড়ল এর মরহুম বদরুজ্জামানের ছোট মোঃ আলমগীর হোসেন মোড়ল আহ্বায়ক এবং ইসলামকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যানের পুত্র মোঃ দেলোয়ার হোসেন প্রিন্স কে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোছাঃ সাবিনা ইয়াসমিন শিল্পী, যুগ্ম-আবায়ক সবুজ মাস্টার এবং যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত একান্ন বিশিষ্ট তালা উপজেলা কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিটা ইউনিয়নের স-শরীরে উপস্থিত হয়ে ইউনিয়ন কমিটিগুলো গঠন করার নির্দেশ দেওয়া হয় এবং উপজেলা কার্যালয়ে বসে কোন কমিটি অনুমোদনের নিষেধ করা হয়।
তাঁতি দলের নবনির্বাচিত কমিটিকে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।