তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ৪ মে, ২০২৫
১১৪
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ৯ টার সময় পাটকেলঘাটা থানার বিভিন্ন সড়কে র্যালি প্রদক্ষিণ করে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ সহ নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আমিনুর রহমান, ফারুক হোসেন, হোসেন আলী, ফারুক গাজী প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা ‘রক্তের বিনিময়ে অর্জিত শ্রমিক দিবসের মর্যাদা রক্ষা করো’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি জানান।