তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আলফাজ হোসেনের কারা মুক্তিতে সংবর্ধনা প্রদান।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
সোমবার, ৫ মে, ২০২৫
১৭৮
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আলফাজ হোসেন বিশ্বাস এর কারা মুক্তিতে রবিবার বিকালে জেলগেট এ তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় জেলগেটে উপস্থিত থেকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করেন, তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউদ্দীন গাজী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রার্থী ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলার প্রতিনিধি হাসানুর রহমান হাসান, বিশিষ্ট সমাজ সেবক আরিয়ান খান, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, উক্ত সংগঠনের শ্রমিক নেতা হাফিজুর রহমান, ফারুক হোসেন, আমিনুর রহমান, হোসেন আলী, ফারুক গাজী, হযরত আলী খোকন প্রমুখ।
কারা মুক্তি পেয়ে আলফাজ হোসেন বিশ্বাস সাংবাদিকদের জানান, আমি ৯১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ও ৯৮ সালে জেলা শ্রমিক দলের সদস্য পদ পায়। তারপর থেকে আমি শ্রমিক দলের সাথে সংযুক্ত রয়েছি। কিন্তু গত বুধবার ৩০ এপ্রিল রাতে মে দিবস পালনকে কেন্দ্র করে একটি কুচক্র মহল আমাকে আওয়ামীলীগ সাজানোর চেস্টা করে ও মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দায়ের করে। যার কোন ভিত্তি নেই পাটকেলঘাটা বাঁসি ও শ্রমিকরা জানে আমি কোন দলের সাথে জড়িত ছিলাম। আমি ৫ই আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে সরাসরি রাজপথে ছিলাম।
এ ঘটনায় উক্ত শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।