1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

তালা উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

আব্দুস সালাম, তালা উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২নভেম্বর) বিকাল ৪ টায় নোয়াকাটি মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ ( তালা কলারোয়া) বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, কুমিরা ইউনিয়নের বিএনপি’র সভাপতি এস এম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম, সঞ্চালনায় ছিলেন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক সামরুল ইসলাম মিলন। সার্চ কমিটির অন্যতম নেতা মফিদুল ইসলাম মফি ও মওদুত ইসলাম মধু।ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সেখ বাবলুর রহমান (বাবলু) ও কাজী মোহাম্মদ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম মন্টু। পাটকেলঘাটা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক শেখ আল আমিন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন প্রমূখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তালা কলারোয়ার প্রত্যেকটা ফ্যামিলির ফ্যামিলি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবো,যে ফ্যামিলি কার্ডের সদস্য হবেন পরিবারের মহিলারা। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তালা কলারোয়ার প্রত্যেকটি রাস্তাঘাটের উন্নয়ন করবএই বলে তার বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা