1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি: পাটকেলঘাটায় ছাত্রলীগ ক্যাডার নাহিদের গ্রেপ্তারের দাবি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দায়পাড়া এলাকার ছাত্রলীগ ক্যাডার নাহিদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ জুন তিনি তার ফেসবুক আইডিতে এই কটূক্তিমূলক পোস্ট দেন। একই সাথে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকারও অভিযোগ তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ হাসানের মূল বাড়ি আঠারোমাইল এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পাটকেলঘাটার দায়পাড়ায় অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদি এবং সহ-সভাপতি ফরিদ হাসান জুয়েলের সাথে সার্বক্ষণিক মিছিল-মিটিংয়ে অংশ নিতেন এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পরবর্তীতে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং স্থানীয় এলাকায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন।
অভিযোগে প্রকাশ, এর আগেও তিনি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তিনি স্থান পরিবর্তন করে ঢাকা থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা অপকর্মে লিপ্ত রয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তি ছড়ানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে এই ছাত্রলীগ ক্যাডারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা