1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধির নিয়োগ পেলেন ইব্রাহিম খলিল

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ সাংবাদিক মো: ইব্রাহিম খলিল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে সম্পাদক মহিউদ্দিন সরকার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্রটি তুলে দেন। কর্মকালীন সময়ে ইব্রাহিম খলিলকে পত্রিকাটির নিয়ম এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে নিয়োগপত্রে জানানো হয়।

জেলার তরুণ সাংবাদিক ইব্রাহিম খলিল ২০১৭ সালে বাংলাদেশের সময় অনলাইন নিউজ পোর্টালে যোগদানের মধ্যদিয়ে শুরু করেন সাংবাদিকতা।

পরে জাতীয় দৈনিক একুশে সংবাদ, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র, আজকের সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন। বর্তমানে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

সাংবাদিক ইব্রাহিম খলিল ঢাকা পোস্টের সম্পাদক ও কলাকুশলী সহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা