1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

ডিআইজির মালিকানাধীন বাড়িতে ৮৪ জন গ্রেপ্তারের দাবি, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের আমির

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনাকে সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর আমিরের নামে দেওয়া বক্তব্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগ নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে উদ্বেগ প্রকাশ করেছেন।

বক্তব্যে বলা হয়, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে, তাহলে তা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করার মতো ঘটনা। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতির অভিযোগ বাড়তে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। গ্যাস ও বিদ্যুৎসংকটসহ নানা সমস্যায় জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ নিরসন এবং অপরাধ দমনে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তব্যে সরকারের সমালোচনা করে অভিযোগ করা হয়, জনগণের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।

বক্তব্যের শেষাংশে তরুণ প্রজন্মকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তরুণদের আবারও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের মধ্যে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা