1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ঠাকুরগাঁওয়ে মন্দিরের জমি নিয়ে বিরোধ ; সেই মন্দিরের পূজা পরিদর্শনে জেলা প্রশাসক 

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের পূজার এলাকা পরির্দশনে গেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও শিকদারহাট মন্ডপে সিকদারহাট উচ্চবিদ্যালয়ে মাঠে পূজার সার্বিক বিষয়ে পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক ইসরাত ফারজানা,উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ্, রাশিক রায় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে করিম লিটন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুমন রানা, সাংবাদিক মামুনুর রশিদ মামুনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরেই মন্দিরের সম্পত্তি নিয়ে বিরোধ চলেছে। আমরা এবারে তাদের আশস্ত করেছি পূজা শেষে দুই পক্ষের কাগজপত্র যাচাই করে একটি উদ্যোগ নিবো।

উল্লেখ্য: দীর্ঘদিন ধরে মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ২০০৯ সালের রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী একটি পক্ষ ও অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় একজন নিহত হন। সেই থেকে ওই মন্দিরে দুর্গাপূজার সময় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে। এবারের দুর্গাপূজা ঘিরে সংঘর্ষের আশঙ্কায় রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এবারে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্নভাবে ৪’শ ৭৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা