1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ এ খুলনা অঞ্চলের ফাইনাল খেলায় সাতক্ষীরা শহর বিজয়ী।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

“সুস্থ দেহ,সুস্থ মন।দ্বীন কায়েমের আন্দোলন ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খুলনা অঞ্চলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বিকাল ৫ টা ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ইলিয়াস হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক হা. আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক হা. এবাদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুহা আল মামুন বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে হলে শারীরিক ব্যায়াম অর্থাৎ খেলাধুলা অত্যন্ত প্রয়োজন।এই খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়।

তিনি এই খেলাধুলার মাধ্যমকে দ্বীন কায়েমের আন্দোলন হিসেবে নিয়েই সুন্দরভাবে দুই দলকে খেলা করার আহ্বান জানান।

নির্ধারিত ৫০ মিনিটের খেলায় সাতক্ষীরা শহর (৬-২) গোলের ব্যবধানে খুলনা জেলা উত্তরকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা