1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

জামায়াত কর্মী মানেই সমাজকর্মী, সমাজকে এগিয়ে নিতে সৎ,যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

ইকবাল হাসান,  সাতক্ষীরা প্রতিবেদক।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ বলেছেন, আল্লাহ প্রদত্ত ও রাসূল (স.) প্রদর্শিত পূর্নাঙ্গ জীবন বিধানই হলো ইসলাম। শুধুমাত্র ইসলামই জনগনকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে।

 

শনিবার ৫ ই অক্টোবর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সহ কারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকের সন্ঞালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল এর পরিচালক মুহাদ্দিস আঃ খালেক ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রটারী মাওলানা আজিজুর রহমান , সহকারী সেক্রটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম , প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদের সদস্য বৃন্দ, ছাত্র শিবিরের শহর ও জেলা শাখার সভাপতি, উপজেলা জামায়াতের আমীর, সেক্রটারী ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রটারীগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইজ্জত উল্লাহ আরো বলেন, দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। জামায়াত দেশের মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে হবে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী ফলে সামজিক কাজের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে জামায়াতকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা