1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংয়ের বিক্ষোভ সমাবেশ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

আলোর সন্ধান ডেস্ক:

আজ ২৭শে নভেম্বর বুধবার সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে চট্টগ্রামে আদালত এলাকায় উ গ্র /বাদী ও সন্ত্রা /সবা দীদের হাতে হত্যাকাণ্ডের শিকার এপিপি সাইফুল ইসলাম আলিফ খুনের বিচারের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির লিগাল উইংয়ের সদস্যরা। সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট আলী নাছের খান। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট এরশাদুল বারী মামুন, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।

 

অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন – “আমাদের ভাই আলিফ খুন হয়েছেন। আমরা কখনো তাকে আর এই প্রাঙ্গণে পাব না। তিনি ফেসবুকে লিখেছিলেন সাম্য ও সম্প্রীতির কথা। আমরা নতুন বাংলাদেশ গড়তে এই সম্প্রীতির পথ ধরে এগোতে চাই। যে কোনো উ/ গ্রবাদ তা ধর্মের ভিত্তিতে হোক, আর যা কিছুর ভিত্তিতেই হোক, আমাদেরকে প্রতিহত করতে হবে।”
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন – “আমাদের এই নতুন দেশে ধর্মীয় পরিচয়ে কেউ কোনো নাগরিক অধিকার পাবে না। সবাই রাষ্ট্রের নাগরিক হিসাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অধিকার প্রাপ্য হবে। যেকোন ধরণের উগ্রবাদকে প্রতিহত করতে আমরা সচেষ্ট থাকবো। অতিসত্ত্বর আমার ভাই আলিফ হত্যার সাথে জড়িত সকল উ/ গ্রবাদী খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

 

অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল বলেন – “আইনজীবী আলিফ হ ত্যা /কাণ্ড নিয়ে কিছু দেশি ও বিদেশি মিডিয়া দেশের জনগণ বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই – আমরা জুলাইয়ে আপনাদের ভূমিকা কি ছিল তা ভুলি নাই। আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো আপনারা বাংলাদেশ প্রশ্নে দি/ ল্লির বা অন্য কোনো শক্তির প্রেসস্ক্রিপশন ফলো করবেন না।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা