1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি ::

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট “জিপিএইচ মহারাজ দরবার”-২০২৪’-এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী

এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে, জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে।

ঢাকায় মহারাজ দরবার বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপি বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। জিপিএইচ-এর ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এছাড়াও, প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।

এবারের মহারাজ দরবারের সেরা ১০ জন মহারাজ হলেন যথাক্রমে– মাহাবুবুর রহমান (মেসার্স মাহাবুব ব্রাদার্স, হ্নীলা, টেকনাফ, চট্টগ্রাম); মোঃ সিরাজুর রহমান (মেসার্স আল আমিন ট্রেডার্স, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম); মোঃ জাকির হোসেন (রহমান প্রপার্টিজ এন্ড ট্রেডিং কর্পোরেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা); মোঃ জাকারুল হক (মেসার্স হক ট্রেডার্স, আশুলিয়া, সাভার, ঢাকা); মোঃ আশরাফ আলী (মেসার্স কে. এ স্টীল হাউজ, ভাটারা, ঢাকা); রাকিব আহমেদ চৌধুরী (এ. বি. স্টিল হাউস, ইউনিট ২, রাজাখালী, চট্টগ্রাম); সম্ভু দাস (সৌরভ এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ, ঢাকা); মোঃ কামাল হোসেন (মেসার্স আল-হাবিব স্টীল কর্পোরেশন, তুরাগ, উত্তরা, ঢাকা); মোঃ আজিজুল হক ফয়সাল (মেসার্স ফয়সাল এন্ড ব্রাদার্স, ঈসাখাঁন নেভী গেইট, সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম); এবং মোঃ মিজানুর রহমান মিলন (ঢাকা ট্রেড লিংক, সাভার, ঢাকা)।

এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাদের মায়েদের “কৃতি মা” সম্মাননা প্রদান করা হয়। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে চ্যানেল পার্টনার দের পরিবার নিয়ে জিপিএইচ ফ্যামিলি নাইট ২০২৪’ অনুষ্ঠিত হয়,আয়োজিত চ্যানেল পার্টনার ও তাঁদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন গেইম-শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গেইমের বিজয়ী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা