1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

গুলি করে থানার পুকুরে ভাসিয়ে দিলে কিছুই করতে পারবেন না: আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৪ বার পঠিত

লিখিত অভিযোগে ওসি বিশ্বজিৎদের হাত থেকে রক্ষাকরার আকুতি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনিতে বিরোধপূর্ণ একটি চিংড়ি ঘেরমালিকদের এভাবেই হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীর বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিকার ও বিচার চেয়ে বৃহস্পতিবার সকালেউপজেলার গোকুল নগর গ্রামের মৃত ইছহাক মোড়লের ছেলে মো. মোছা মোড়ল জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে ওসি বিশ্বজিৎদের হাত থেকে রক্ষাকরার আকুতি জানানো হয়েছে।

ঘের মালিকদের অভিযোগ, প্রকৃত মালিকদের থেকে ঘেরটিনিজের জিম্মায় নিয়ে অন্যদের দিয়ে দখল করিয়েছেন ওসি। পরে ৫৪ একরের ঘের একদিনেই শুকিয়ে প্রায় ১৫লাখ টাকার মাছ ধরে পুরো টাকাই নিজ পকেটে নিয়েছেন তিনি।

এর আগে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা ওসি মামলা নেননি বলেও অভিযোগ করাহয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারিগোকুলনগর গ্রামের কোপাত মোড়লের নেতৃত্বে ৩০-৪০জন মোছা মোড়ল ও তার ওয়ারিশদের ৪৫ বিঘার ঘেরদখল করতে যান। বিষয়টি নিয়ে তিনি ১৬ ফেব্রুয়ারিআশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারীর শরণাপন্নহন এবং আসামিদের বিরুদ্ধে এজাহার জমা দেন। কিন্তুওসি মামলা নথিভুক্ত না করে থানায় সালিশের প্রস্তাব দেন।অফিসার ইনচার্জের প্রস্তাবমতে পরের দিন বিকালে উভয়পক্ষ থানায় উপস্থিত হয়। এ সময় অফিসার ইনচার্জনির্দেশ দেন যে, আদালতের কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ওই সম্পত্তিতে কোনো পক্ষ যাবে না।

১৯ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ স্থানে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেথানার ওসিকে আদেশ দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ওই আদেশের প্রেক্ষিতে দুপক্ষকে নোটিশজারি করেন এসআই মুহিতুর রহমান। নোটিশ জারি করারপর থেকে জমির প্রকৃত মালিক মোছা মোড়লরা সেখানেযাওয়া বন্ধ রাখার সুযোগে প্রতিপক্ষরা ঘেরে গিয়ে মাছমারতে শুরু করেন। বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জকে ২৫ফেব্রুয়ারি লিখিতভাবে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থানেননি। এ ছাড়া বারবার ওসি ও এসআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সময় ক্ষেপণ করে অবৈধ দখলদারদের সুযোগ করে দিতে থাকেন। সুযোগটি কাজেলাগিয়ে দখলকারীরা ঘের শুকিয়ে আনুমানিক ১৫ লাখ টাকার মাছ ধরে বিক্রি করে দেয়।

সবশেষ গত মঙ্গলবার বিকাল ৫টায় উভয় পক্ষকে থানায় ডাকেন এসআই মুহিতুর রহমান। মঙ্গলবার থানায় দুপক্ষহাজির হলে কোপাত মোড়ল একটি লাল রঙের ব্যাগেআনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে ব্যাগটি অফিসার ইনচার্জকে বুঝিয়ে দেন। আগের রাত থেকে ঘের লুটের মাছবিক্রি করা সমুদয় টাকা নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘুস হিসেবে দেন কোপাত মোড়ল। এর আগের দিনও লুটপাটচালানোর জন্য ওসিকে ২ লাখ ও এসআই মুহিতুর রহমানকে ৫০ হাজার ঘুস দিয়েছেন বলে অভিযোগে উল্লেখকরা হয়।

লিখিত অভিযোগে মোছা মোড়ল উল্লেখ করে বলেন, মঙ্গলবার কোপাত মোড়ল অফিসার ইনচার্জের রুমে যাওয়ার কিছুক্ষণ পর মোছা মোড়লসহ ঘেরের প্রকৃত মালিকদের ডাকা হয়। কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্তকর্মকর্তা আমাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এ সময়তিনি সিদ্ধান্ত দেন, যারা ঘের দখল করেছে তারাই ঘেরেথাকবে। আমরা সম্পত্তির মালিক হিসেবে সেখানে গেলে আমাদের বিরুদ্ধে উলটো মামলা নিয়ে গ্রেপ্তার করা হবে। এছাড়া এই বিষয়ে কোনো রকম বাড়াবাড়ি করলে মামলাদিয়ে গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

‘জীবন বাঁচাতে চাইলে চুপচাপ থাকার হুঁশিয়ারি দিয়ে ওসিবলেন, থানায় কতগুলো অস্ত্র থাকে জানেন? আপনাদেরমতো ৫-১০ জনকে ধরে এনে গুলি করে থানার পুকুরে ভাসিয়ে দিলে কিছুই করতে পারবেন না।’

জানতে চাইলে অভিযোগকারী মোছা মোড়ল বলেন, ‘ওসিসাহেব প্রতারণার ফাঁদে ফেলে আমাদের থেকে প্রথমে উনিঘের নিয়ে নিয়েছেন। পরে এবার অবৈধ দখলদারদের বুঝিয়ে দিয়েছেন। আমার আমাদের মাছ লুট করা টাকাতিনি নিয়েছেন। এখন আমাদের মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে।’

উল্লেখ্য, এর আগে পাটকেলঘাটা থানায় তদন্ত কর্মকর্তা থাকাকালীন ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণ টাকা আদায়ের অভিযোগ আছে।

এবিষয়ে অভিযুক্ত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারঅধিকারীর বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টিঅস্বীকার করে বলেন, ‘আমি এসব বিষয়ে কিছুই জানি না।তবে বার বার প্রশ্ন করা হলে ঘটনা জানেন বলে স্বীকারকরে বলেন, এটা আদালতের বিষয়। আদালত দেখবেন।’

গুলি করে পুকুরে ভাসিয়ে দেওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা কথা। এর কোনো সত্যতানেই।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর বক্তব্য জানতে কল করা হলেও পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ঢাকায় থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ জমা হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বরাবর অভিযোগ গেলে ওনি অবশ্যই ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা