1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

গভীর রাতে তালা ও ডুমুরিয়া থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

আল আমিন ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

রবিবার রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার তালা থানা আকস্মিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন-পিপিএম-সেবা। পরে রাত আড়াইটার দিকে তিনি খুলনার ডুমুরিয়া থানা পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন থানার সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত পুলিশ ফোর্সের প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় থানার দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
নিয়মিত ও আকস্মিক থানা পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন- অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। পরিদর্শনকালে ডুমুরিয়া থানার ওসি, তালার থানার ওসি (তদন্ত)সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা