গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ও উচ্চতর পরিষদ সদস্য এ্যাড. খালিদ হোসেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নিকট গণঅধিকার পরিষদের সংস্কার প্রস্তাবনা জমা দেন। এসময় জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সংস্কার কমিশনের প্রধানরা ও উপস্থিত ছিলেন।
শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে ঐক্যমত কমিশনের সাথে এই বিষয় গুলো নিয়ে ২য় ধাপে সরাসরি আলোচনা করা হবে।