কে এই সুদখোর প্রবোধ! তার খুঁটির জোর কোথায়? পাটকেলঘাটা বাজারের নিউ নকুল জুয়েলার্সের মালিকের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
বুধবার, ১৪ মে, ২০২৫
২৮৪
বার পঠিত
মো: ইমন ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটা বাজারের ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগী হিসাবে পরিচিত ও ৫ই আগষ্ট এর আগে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম কে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে বিএনপি ও জামাতকে চাপে রাখার কৌশল হিসাবে নিউ নকুল জুয়েলার্সের মালিক ক্ষমতার দাপট দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলিয়ে অবৈধ সুদের ব্যবসার আড়ালে অনেক পরিবার কে নিঃস্ব করে ফেলেছেন।
বন্ধকী লাইসেন্স না থাকা শর্ত ও ব্যবসা করে আসছে লক্ষ্য লক্ষ্য টাকার বন্ধকী অলংকার রাখার কিছুদিন পর অলংকারের অর্ধেকটা দেয় বাকিটা না দেওয়ার চেষ্টা করে কোথাও কোন অভিযোগ আসলে ম্যানেজ করার জন্য এলাকার কিছু প্রভাবশালী লোকদের শরণাপন্ন হন দেন দরবার করে মেটানোর চেষ্টা করেন এমন ঘটনা এলাকায় পাঁচ থেকে সাতটা পাওয়া গেছে অভিযোগ লিখিত আছে এই মতো অবস্থায় স্বর্ণের ব্যবসায়ী সমিতি সভাপতি শেখ জামাল উদ্দিন কাছে জানতে চাইলে বলেন প্রবোধ সান্যাল নিউ নকুল জুয়েলার্সের মালিক সে আমাদের কোন কথা শোনে না কর্ণপাত ও করে না ব্যাপারটা অনেক দূর এগিয়েছে সাতক্ষীরা স্বর্ণের ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু কোন প্রতিকার পাই নাই এমত অবস্থায় আমাদের কিছু করণীয় নাই প্রশাসনের কাছে পাঠাইও কোন প্রতিকার হচ্ছে না।
প্রশাসনের প্রতি পাটকেলঘাটা বাসী অতি দ্রুত এই আওয়ামী লীগের দোসর ও সুদখোর নিউ নকুল জুয়েলার্সের মালিক প্রবোধ কে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।