
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় লাখো মানুষের কর্মী সম্মেলনের প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। শক্রুবার সকালে কুমিল্লার জমিনে দাড়িয়ে তিনি কুমিল্লার মতোই অসাধারণ এক বক্তব্য রাখলেন।দুই দিন ধরে ভাবছিলাম আমীরে জামায়াত কুমিল্লা বাসির প্রানের দাবি কুমিল্লার নামে বিভাগ নিয়ে কথা বলতে পারেন ! আমার ভাবনাই সত্যি হলো।
তিনি শুধু কুমিল্লা বিভাগ নিয়ে কথাই বলেননি,বলতে গিয়ে উনার স্বভাব সুলভ বক্ত্যবের বাহিরে গিয়ে অগ্নিঝরা বক্ত্যব্যের রূপ দেখলাম।কুমিল্লা বাসির উপর বিগত স্বৈরাচার হাসিনা সরকারের বৈষম্যমূলক আচরন কুমিল্লা নামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার মতো যে দুসাহস হাসিনা করে ছিল তার তীব্র নিন্দা করার পাশাপাশি কুমিল্লার প্রতি যে জুলুম করা হয়েছে তা নিয়েও তিনি কথা বলতে এক বিন্দু ছাড় দেননি।কুমিল্লা বিমান বন্দর চালুর বিষয়ে কথা বললেন একজন প্রাজ্ঞরাজনীতিবিদের মতোই।
রাষ্ট পরিচালনা ও সামাজিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহন নিয়ে চমৎকার কিছু শব্দ উচ্চারণ করলেন যা ছিল খুবই সময়োপোযোগী ও বাস্তব সম্মত।
ভারতের আগ্রাসন বিরুদ্ধে সাহসী কুমিল্লা বাসিকে আরও বেশি দুসাহসি হওয়ার প্রেরনা যোগালেন।
টাউন হল ময়দান পেরিয়ে আশ পাশের রাস্তায় হাজার হাজার জনতার স্রোত শেষ হয়েছে বিশাল কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের হাজার হাজার মহিলা ডেলিগেটের উপস্থিতি প্যান্ডেল টুই টুম্বর হয়ে।
কুমিল্লাবাসি আমীরে জামায়াতের বক্তব্যকে স্বরন রাখবে অনেক দিন বক্তব্যের বহিপ্রকাশ ঘটাবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ।কুমিল্লা সব সময় ঠিক সময়ে ঠিক কাজটি করতে অতীতেও ভুল করেনি আগামী নির্বাচনেও করবে না আমার বিশ্বাস।
আমীরে জামায়াতের বক্তব্যের আগে কুমিল্লার ইসলামী আন্দোলনের প্রান পুরুষ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের স্বভাব সুলভ বলিষ্ঠ বক্তব্য পুরো জনতাকে আন্দোলিত করে তুলে।