
মানবতা আজও বেঁচে আছে—তারই এক অনন্য উদাহরণ গড়ে তুলেছে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের সম্মিলিত উদ্যোগে ক্যান্সার আক্রান্ত বড়বিলা গ্রামের আকবার আলীর পুত্র সাদ্দাম হোসেন লিটন কে চিকিৎসার জন্য সংগ্রহ করা হয়েছে ৭৩,৬০০ টাকা।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে মেহেদী হাসান এর সার্বিক সহযোগিতায় শিক্ষক প্রবীর সরকার ও খগেন্দ্রনাথ দাস, এবং নাজমুল হোসাইন, বিল্পব প্রমুখ সরাসরি সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়ে এই অর্থ তার হাতে তুলে দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এক অপূর্ব দৃশ্য দেখা যায়।
উদ্যোক্তারা জানান, “একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সাদ্দাম দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।” তাদের এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাদ্দাম হোসেন ও তার পরিবার এই সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান—এভাবেই একে অপরের পাশে দাঁড়ালে মানবতা আরও শক্তিশালী হবে। আসুন, আমরা সবাই সাদ্দাম হোসেনের আরোগ্য কামনায় দোয়া করি।