1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে মাদককে ‘না’ বলুন: জাঁকজমকপূর্ণ বিশেষ মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

গাজী শাহীন, স্টাফ রিপোর্টার:

  • সাতক্ষীরার কালিগঞ্জে মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এক বিশেষ মহড়া ও সতর্কতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ আগস্ট, ২০২৬) বিকেলে কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে এই বিশেষ মহড়া ও সতর্কতামূলক র‍্যালিটি শুরু হয়। মহড়াটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ মহড়ায় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়া চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সচেতনতা তৈরি করা হয় এবং মাদক কারবারি ও অপরাধীদের কঠোর বার্তা দেওয়া হয়।

মহড়া শেষে এক সংক্ষিপ্ত পথসভায় অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন,

> “কালিগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান ও শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি বা তাদের আশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। এ ব্যাপারে সাধারণ জনগণের সহযোগিতা একান্ত কাম্য।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এই সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের মহড়া এলাকার অপরাধপ্রবণতা কমাতে এবং মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে এমন চিরুনি অভিযান এবং নজরদারি আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা