1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কালিগঞ্জের পল্লীতে ভূমিদস্যু খালেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত: মুরালি গাজীর পুত্র আব্দুল খালেক দলীয় পদ পদবী না থাকলেও আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দুর্ধর্ষ ক্যাডার খালেক বাহিনীর অত্যাচারে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এলাকাবাসী অতিষ্ঠ,প্রাণ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয় না এলাকার লোকজন।

সরেজমিনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) এলাকায় ঘুরে ও একাধিকসূত্রে জানা যায়,একসময়ের ভূমিহীন থেকে সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় খালেক বাহিনীর প্রধান আব্দুল খালেক সাধারণ অসহায় মানুষের জমিতে অনধিকার প্রবেশ,মিথ্যা মামলা ও চাঁদাবাজি করে দুর্ধর্ষ ক্যাডারে পরিণত হয়েছে।উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্ৰামে খালেক বাহিনী নামে একটি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে।খালেক বাহিনী খালেকের নির্দেশে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সম্পত্তি জবর দখলসহ সকল অপকর্মের সাথে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বন্দকাটি গ্রামের মৃত আলহাজ্ব আনসার উদ্দীনের পুত্র আব্দুল আজিজ, মোকাররম হোসেন ও মোয়াজ্জাম হোসেন প্রতিনিধিকে জানান,আব্দুল খালেক আমাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন গায়ের জোরে জোরপূর্বক দখল করে খেয়ে আসছে এবং আমাদের ডিড দেয়া মৎসঘেরের জমিতে অনধিকার প্রবেশ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। আরো বলেন আমরা কিছু বললে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি,মামলা ও ক্যাডার বাহিনীর ভয় দেখিয়ে তান্ডব চালানোর চেষ্টা করছে।আমরা প্রাণের ভয়ে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মত পথে ভেসে বেড়াচ্ছি।

এ ব্যাপারে আব্দুল খালেক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ নিউজ লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু খালেকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা