1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কালিগঞ্জের পল্লীতে ঘের করতে গিয়ে দুই সংবাদকর্মী ষড়যন্ত্রের স্বীকার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭২ বার পঠিত

সাতক্ষীরা ব্যুরো।

কালিগঞ্জ উপজেলার পল্লীতে জমি লীজ নিয়ে মৎস্যঘের করার কারণে মামলাবাজ মোনায়েমের ষড়যন্ত্রের স্বীকার দুই গনমাধ্যমকর্মী। নানান অপ প্রচার ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকীর অভিযোগ উঠেছে মোনায়েমের উপর। প্রতিকার চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বর্তমান ঘের মালিকদ্বয়।

অভিযোগ সুত্রে জানাগেছে,
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্ৰামের মৃত আলহাজ্ব আনসার উদ্দিনের ৩ পুত্র ও ২ কন্যা ২০২৪ সালের জানুয়ারী থেকে পাঁচ বছরের জন্য প্রচলিত নিয়মে আব্দুল আজিজ গাজী, মোকাররম হোসেন, মোয়াজ্জাম হোসেন, রেহানা পারভীন ও তাহমীনা পারভীন এর

কাছ থেকে পৈতৃক সম্পত্তি ৫০ খতিয়ানের ১১৭৮, ১৪৭৭, ১৪৮০ দাগ থেকে ১ একর ৪২ শতক জমি পাঁচ বছরের জন্য ডিড নেয় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্ৰামের মৃত আবুল কাশেম শেখের পুত্র শিমুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের মৃত চন্দ্রকান্ত ঘোষের পুত্র তাপস কুমার ঘোষ ও মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাকের আলী মোড়লের পুত্র আনারুল ইসলাম। উপরোক্ত দাগ খতিয়ানের জমি ডিড মালিকগণ ঘেরের জমি পরিচর্চা করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করে দেয়। কিছুদিন পর থেকে বন্দকাটি গ্ৰামের মৃত মুরালি গাজীর পুত্র আব্দুল খালেক (৪৫) কুখ্যাত ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করে জোরপূর্বক জমি দখল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের ভয়-ভীতি মারধর ও জীবননাশের হুমকি ধমকি দিয়ে ঘের ডিড মালিকগণকে বিতাড়িত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এরই ধারাবাহিকত বন্দকাটি গ্রামের মৃত আলহাজ্ব আনসার উদ্দিন এর পুত্র মোনায়েম হোসেন (৫৫) ১৮ ফেব্রুয়ারি রবিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় ডিড মালিক সাংবাদিক শিমুল হোসেন, সাংবাদিক তাপস কুমার ঘোষ, আনারুল ইসলাম ও গিয়াস উদ্দিনসহ ৭-৮ জনের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে নীল নকশা আটতে থাকে। এমনকি ঘেরে মাছের পোনা অবমুক্ত করার চেষ্টা করলে বিভিন্ন অজুহাতে বাঁধা সৃষ্টি করছে। ধুরন্ধর এই মোনায়েম চিহৃিত মামলাবাজ ও বিশ্বাসঘাতক। তার আপন ভাই বোনেদেরকেও মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে। এ ব্যাপারে মোনায়েমের সাথে মুঠোফোনে ০১৭১৮৬০৮৭৫২ নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা