1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

‘কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দেব না। সবাই স্বাধীনভাবে ঘোরাফেরা করবে। নারীরা পর্দা করবে। যে নারী পর্দা করবে না তাকে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু একটা শ্রেণি জামায়াতে ইসলামী সম্পর্কে সঠিক না জেনে ঘৃণা চাষ করে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সমাজে কিছু সমস্যা বিরাজ করছে সেগুলো সমাধানে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান পরিষ্কার করতে হবে। মানুষের কাছে যেতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে জামায়াতে ইসলামীর অবস্থান জানান দিতে হবে। আমরা যে একটি কল্যাণকর রাষ্ট্র চাই সেটার জানান দিতে হবে।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামীর কর্মীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তারা সত্যের জন্য, মানুষের অধিকারের জন্য, স্বাধীনতার পক্ষে, মানুষের শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য লড়াই করে। যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহ’র দ্বীনের জন্য, যারা পেটে পাথর বেঁধে নারায়ে তাকবীর শ্লোগান দিতে পারে।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশে অবশ্যই একদিন পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। পূর্ব আকাশে দীপ্ত সূর্য উদিত হবে। নারী-পুরুষ নির্বিশেষে আল্লাহকে সিজদার জন্য মসজিদে মিলিত হবে। ক্ষুধার্ত মানুষ থাকবে না। খাদ্যের অভাব থাকবে না, লোক দেখানো নয়, শিক্ষায় শিক্ষিত মানুষ থাকবে, রাহাজানি ডাকাতি হবে না, হবে না কোনও সন্ত্রাস। লুটপাট জুলুম থাকবে না। ভাতৃত্ববোধে শান্তির ফল্গুধারা প্রবাহিত হবে। সেই ধরণের বাংলাদেশ আমরাই গড়ব ইনশাল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা