1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কলারোয়ায় ঘন্টায় ৫০টন খাদ্যে উৎপাদন সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ঘন্টায় ৫০ মেট্রিক টন খাদ্যে উৎপাদন সক্ষমতা নিয়ে কলারোয়ায় প্রথম বারের মতো যাত্রা শুরু করল সেভেন স্টার ফিস ফিড মিল। মিলের প্রোপাইটার ইমাদুল হক জানান-অত্যাধুনিক এ কারখানায় মাছের খাদ্য উৎপাদিত হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। নারী-পুরুষ মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন প্রায় অর্ধশতাধিক পরিবার । ৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ফিস ফিডমিলের প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছে। এখানে মাছ, মুরগি ও গরুর জন্য আলাদা আলাদা পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য উৎপাদন করাও সম্ভব। কিন্তু প্রাথমিক পর্যায়ে মাছের খাদ্যে উৎপাদন শুরু হয়েছে। এদিকে সেভেন স্টার ফিস ফিড মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন-খাবার তৈরির কাঁচামাল প্রথমে ‘র’ মেটারিয়াল হাউজে ঢালা হয়। এরপর সেগুলো বিন হয়ে চলে যায় চেম্বার স্কেলে। খাবারে কী পরিমাণ ভুট্টা, সয়ামিলসহ অন্যান্য উপাদান দিতে হবে তা নির্ধারণ করে চেম্বার স্কেল। এরপর উপাদানগুলো গুঁড়ো করে হ্যামার মেশিন। পরবর্তীতে মিক্সার মেশিন, প্লেট বুকিং ও কুলিং হয়ে প্যাকেটজাত হয় দানাদার খাদ্য। আর এসব কর্মযজ্ঞ হয় হাতের কোন স্পর্শ ছাড়াই।

এই মিলে আপনারা কাচামাল নিয়ে এসে পছন্দের মতো খাদ্যো বানিয়ে নিতে পারবেন মাত্র ২টাকা ৫০পয়সা কেজিতে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গনপতিপুর চৌরাস্তা মোড়ে সেভেন স্টার ফিস ফিড মিলের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মিলের প্রোপাইটার ইমাদুল হক, ম্যানেজার গোলাম হোসেন, ৯ নং হেলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক আমানুল হক আমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম কবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা