1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের গণমিছিল অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ২৯ই মে তৃতীয় ধাপে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ গনমিছিলে অনুষ্ঠিত হয়েছে। এ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম লাল্টু।

রবিবার ২৮ই এপ্রিল বিকাল ৪টার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠ চত্বরে হাজার হাজার নেতা কর্মী সমার্থকরা হাজির হয়। এ অসহনীয় তাপমাত্রা উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ গণমিছিলে অংশগ্রহণে বিশাল জনসভার রুপ নেয়। এ সময় বিশাল এই হাইস্কুল মাঠ মুহুর্তের মধ্যে কানাই কানাই পরিপূর্ণ হয়ে উঠে। এই গণমিছিলে বার বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বিগত দিনে আপনাদের মুল্যবান ভোটে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিগত দিনে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি। কলারোয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে পরিণত করেছি। প্রত্যন্ত এলাকার রাস্তা ঘাট, স্কুল কলেজসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উপজেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন করেছি। এ সময় বিশাল গণমিছিল শেষে অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম লাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজমনীন খুকু,
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান ভিপি মোরশেদ, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, চেয়ারম্যান ডালিম হোসেন, পৌর কমিশনার ইমাদ হোসেন, আখি হোসেন, সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন,আসাদুজ্জামান তুহিন, আলফাজ, শফিউল আজম শফি, ছাত্রলীগনেতা শামিমুজ্জামান টিপু, ফাইম হোসেন প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা