1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

আ.লীগ নেতার নিরাপদ আশ্রয় শ্রমিক ইউনিয়ন, জুলাই হত্যা মামলার আসামি হয়েও ধরাছোয়ার বাইরে, বিএনপি নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সজিব আলী বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নিরাপদ আশ্রয় হিসেবে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বহু পরিবহন শ্রমিককে রোষানলে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে বর্তমানে শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের মধ্যেও তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বিশৃঙ্খল পরিস্থিতির রূপ নিতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার দুটি মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মো. সজিব আলী। ২০০৩ সালে সরাসরি ভোটে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর পরবর্তীতে তিনি যুগ্ম সম্পাদক হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের অনুমোদিত কমিটির ৮ নম্বর সহসভাপতি পদে রয়েছেন। মূলত শ্রমিক ইউনিয়নের পদটিকে তিনি তার ক্ষমতার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আসছেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আত্মগোপনে গেলেও সজিব আলী নিজেকে আড়াল করে দলীয় তৎপরতা অব্যাহত রাখেন। গ্রেপ্তার এড়াতে স্থানীয় কয়েকটি পত্রিকার মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে রাজনৈতিক নেতারা এটিকে তার একটি প্রতারণামূলক কৌশল হিসেবেই দেখছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, গত ৪ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে ছাত্র আন্দোলন নস্যাৎ করতে সজিব আলী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এর পর্যাপ্ত ভিডিও ও তথ্যপ্রমাণ স্থানীয়দের কাছে সংরক্ষিত রয়েছে।

শ্রমিক নেতা ও সাধারণ সদস্যদের অভিযোগ, সজিব আলী শ্রমিক ইউনিয়নকে একচ্ছত্র রাজতন্ত্রে পরিণত করেছেন। ২০২২ সালের ৮ অক্টোবর নির্বাচনে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ প্যানেলকে পরাজিত করান, যা নিয়ে লেবার কোর্টে মামলা করেও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ রয়েছে, সজিব আলীর পাওনা টাকা চাইতে গেলে শ্রমিক শাহিন ভান্ডারীকে গত ১২ বছর ধরে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারের পতনের পর সজিব আলী লিখিত দিয়ে ১ বছরের ছুটির ঘোষণা দিলেও প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে ইতিমধ্যে ৩ লাখ টাকা ভাতা এবং অন্যান্য অজুহাতে প্রায় ১ লাখ টাকাসহ কল্যাণ ফান্ডের বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে দাবি করেন শ্রমিক নেতা দিয়ারিছ মিয়া।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া অভিযোগ করেন, সজিব আলী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সম্প্রতি জেলা যুবলীগ নেতাদের অর্থায়ন করে রাজনৈতিক মিছিল করিয়েছেন। কোনো অশুভ শক্তির আশ্রয়ে তিনি এখনো গ্রেপ্তার এড়িয়ে চলছেন—এমন প্রশ্ন তুলে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, উল্লেখিত ব্যক্তি এজাহারনামীয় আসামি কি না তা এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তার কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা