1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনি খাজরা ইউনিয়ন ভূমি অফিসের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২০২ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূর সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২৭ জানুয়ারী) বিকালে প্রথমে সম্ভাব্য গদাইপুর গ্রামের কাছারিবাড়ি নামক স্থানে উপস্থিত জনতার সাথে কথা বলেন। এসময় গদাইপুরে স্থান নির্ধারণের পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য খোকন খাঁ। তিনি বলেন পূর্ব পুরুষ থেকে এখানে কাছারিবাড়ি ছিল। এখানে ৬৩ শতক খাস সম্পত্তি আছে। সম্পত্তিটি আশাশুনি টু প্রতাপনগর প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ায় যাতয়াত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে অফিসটি নির্মীত হলে ইউনিয়নের ৬টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন।

অপরদিকে খাজরা বাজারে পুরাতন ভূমি অফিসের নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে যুক্তি উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, ১০০ বছরের অধিক কাল থেকে খাজরা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ভূমি অফিসে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় ভূমি অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হলে খাজরা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাধীনতার আগে এবং পরে ভূমি অফিসের নামে কোবলা মূলে ১৫ শতক জমি হস্তান্তর করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম মোবারক আলী। কিন্তু ১৯৯১-৯২ সালে ভূমি জরিপের সময় অজ্ঞাত কারণে ওই সরকারি সম্পত্তি রেকর্ডভুক্ত হয়নি। ভূমি অফিসটি খাজরা ইউনিয়নের নয়টি মৌজার মধ্যে ছয়টি মৌজার মধ্যভাগে অবস্থিত। এর চারপাশে মসজিদ, মন্দির, হাইস্কুল, দাখিল মাদ্রাসা, হাসপাতাল, বড় বাজার, কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিস, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, খেলার মাঠ ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুল হাই এখানে যোগদানের পর থেকে স্থানীয় ব্যক্তিদের মতামতকে উপেক্ষা করে গতবছরের ২৬ এপ্রিল ১২৪ নং স্মারকে গোপনে ভূমি অফিসটি গদাইপুরে স্থানান্তরের জন্য প্রতিবেদন দাখিল করেন। তার নানাবাড়ি উক্ত স্থানের পাশাপাশি হওয়ায় তিনি এ জনস্বার্থ বিরোধী কাজ করেছেন। তাছাড়া বহুপূর্বে যখন গদাইপুরে কাছারিবাড়ি ছিল তখন সেখানে ডাকাতি করে কয়েকটি মৌজার কাগজপত্র লুটপাট করা হয়েছিল। তাই সেখানে ভূমি অফিস নির্মীত হলে সবসময় নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করবে। তাই নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনা করে খাজরা বাজারের পুরাতন স্থানে ভূমি অফিস নির্মাণের জন্য উপস্থিত শতশত নারী-পুরুষ ইউএনও এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নিকট উদাত্ত আহ্বান জানান।
ইউএনও রনি আলম নূর পরিদর্শন শেষে ঘটনাস্থল ত্যাগ করলে উভয় স্থানে পৃথক পৃথক ভাবে নিজ নিজ দাবি আদায়ের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য, ব্যাবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা