1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে দু’দিনের মৎস্য মেলা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১২৮ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে দু’দিনের মৎস্য মেলা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) মহেশ্বরকাটি মৎস্য সেটে সুপণ্য মৎস্য মেলা শেষ হয়েছে।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের সুপণ্য মৎস্য মেলা মহেশ্বরকাটি মাছ বাজারে মাছ চাষিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। “সাসটেইনেবল এন্টারপ্রাইজ  প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় মেলায় ক্ষুদ্র মৎস্য উদ্যোক্তা চাষিরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে উপস্থিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায়, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহায়তায় জানালা বাংলাদেশ এর আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল জক ডাবলু।

আড়ৎদার হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জানালা বাংলাদেশ লিমিটেড এর মার্কেট এক্টিভেশন ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ মোঃ নাজমুল হক আশিক, আড়ৎদার অনাঙ্গ মন্ডল, বিকাশ চন্দ্র বাছাড়, সুকুমার দাশ, সেকেন্দার আলী, আরিফুল ইসলাম, সুবোল সানা, অশোক দাশ, আঃ ছালাম, ব্যবসায়ী মাছুম বিল্লাহ, রাজা, প্রকাশ বাছাড়, দেবাশীষ মন্ডল, তায়জুল ইসলাম, রাজিব মন্ডল, জোহর আলী, রঞ্জন দাশ, সাস বুধহাটা ব্রাঞ্চ ম্যানেজার বিজয় কৃষ্ণ মন্ডল, এসআরএম সুশান্ত ঘোষ, আ রহমান, প্রোগ্রাম অফিসার রিপন হোসেন, পরিবেশ কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা