1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনির শ্রীউলা ঘোলা ত্রিমোহনী সড়ক সংস্কার কাজ সম্পন্ন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধিঃ

আশাশুনি টু ঘোলা ত্রিমোহনী ভায়া শ্রীউলা সড়কের ঘোলা অংশের সংস্কার কাজ শেষ হয়েছে। রবিবার সমাপনী দিনে কাজ পরিদর্শন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু।

সড়কের মাড়িয়ালা মোড় থেকে ঘোলা ত্রিমোহনী পর্যন্ত ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত সংস্কার করারর জন্য এমপি ডাঃ আ ফ ম রুহুল হক সাতক্ষীরা সড়ক বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এমপির নির্দেশনা আমলে নিয়ে সড়ক বিভাগ সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজে হাত দেন। দ্রুত সময়ে কাজ শেষ হওয়ায় এলাকার মানুষের ভোগান্তির অবসান ঘটলো। ইউপি চেয়ানম্যান সড়কের কাজ দেখতে গেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ দেখেন ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি ইউপি চেয়ানম্যান দিপুকে দ্রুত তার ককাছ থেকে ডিও লেটার নিয়ে সংস্কারকৃত রাস্তাটি কার্পেটিং এর জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করেন। চেয়ারম্যান দিপু এমপি মহোদয়কে ভূয়সী প্রশংসা করে বলেন, সাতক্ষীরার উন্নয়নের রুপকার ডাঃ রুহুল হক এমপি স্যারের সহযোগিতায় আমরা শ্রীউলা ইউনিয়নকে উন্নয়নের শিখরে উন্নীত করতে চাই। তিনি বলেন, সাতক্ষীরা টু ঘোলা সড়কের ৪২ কিঃমিঃ এর কার্পেটিং কাজের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছিল। কিন্তু ঘোলা অংশের কাজ আম্ফান এর তান্ডবের কারনে করা সম্ভব হয়নি। সড়কটি এতটাই নাজুক হয়ে পড়েছিল যে, যানবাহন চলাচল বন্ধ কিংবা যা দু একটা চলাচল করতো তা দুর্ঘটনা কবলিত হতো বা দুর্ঘটনার শঙ্কা মাথায় রোখে চলাচল করতো।
এসময় ইউপি সদস্য আবু হাসান, মাস্টার পলাশ, যুবলীগ নেতা তৌষিকে কাইফু প্রমুখ চেয়ানম্যানের সাথে ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা