1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনির বায়জিদ পিপিএম সেবা পদকে ভূষিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১০ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান স্টাফ রিপোর্টারঃ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোঃ খাদেম আলী সরদারের পুত্র সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন পিপিএম সেবা পদক প্রাপ্ত হয়েছেন। রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০ জন পুলিশ অফিসারের মাঝে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদক প্রদান করেন।

সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জীবন বাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন, এসএসএফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার সময় কোটালীপাড়া রোডে, সামনে থেকে বেপরোয়া গতিতে আগত একটি গাড়িকে রুখে দিয়ে গাড়িবহরের নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করেন। এরই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সবোর্চ্চ পদক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা) পদকের জন্য মনোনীত হন।

ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে তিনি ২০১৫ সালের ৩১মে পুলিশ সার্জেন্ট ২৪তম ব্যাচে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন এন্ড প্রটোকল বিভাগ হতে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে এসএসএফ এর সহিত পুলিশের সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, অর্পিত দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সব সময়ই আন্তরিকতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি । অতীতের মতো ভবিষ্যতেও দায়দায়িত্ব পালনে অবিচল থাকব। এ জন্য সব মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা