
আশাশুনি সদরের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব বিষয়ে পাঠদানের দক্ষতাবৃদ্ধিতে ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) স্কুল মিলনায়তনে এ ট্রেনিং এর আয়োজন করা হয়।
মাউশি অধিদপ্তর, ঢাকা -এর নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের ৫ জন মাস্টার ট্রেইনারসহ সকল বিষয় ভিত্তিক শিক্ষকগণের অংশগ্রহণে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। নতুুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকগণের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের স্ব স্ব বিষয়ের পাঠদানের দক্ষতা বৃদ্ধিতে ইন