1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদ, দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রেজা, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান,  দৈনিক লাখ কণ্ঠের জেলণা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি জাহজান মিঠু, মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনার বিভাগীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ,  প্রতিনিধি  দেশ বুলেটিন পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম  পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টর সাইদুল বাশার, দৈনিক পরিবর্তন পত্রিকার আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল বাশার,পাটকেলঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নাজমুল হক খান, দৈনিক জবাবদিহি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আঃ আলিম, দৈনিক আলোর পরশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু বক্কার সিদ্দিক , জবাবদিহি পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, চ্যানেল এ ওয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকাররাম  বিল্লাহ, বিশ্ব বাংলা চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু জাফর,এখন টিভির ক্যামেরা পারসন মনা,কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী হাবিব, ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাইদুল হোসেন ও মিজানুর রহমান নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, কর্মসূচিতে কয়েকশ সাংবাদিক অংশ নেয়।
মানবন্ধনে বক্তরা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্টু । প্রতিকার চেয়ে সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়রী (নং ৪১৯, তাং ১১/৩/২৫) করেন।
এঘটনার জের ধরে মাজেদা খাতুন নামে কথিত এক নারী সাতক্ষীরা কোটে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাশুনি থানাকে এফ আই আর’র গ্রহণের নির্দেশ দেন। সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি মূলক মামলার বাদী মাজেদা এবং মদদ দাতা কথিত আবু জাহিদ সোহাগের  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা