1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে সনাতন ধর্ম জাগরণী সংঘ কার্যালয় উদ্বোধন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে আশাশুনিতে সনাতন ধর্ম জাগরণী সংঘ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সনাতন ধর্ম জাগরণী সংঘের উপদেষ্টা শম্ভুজিৎ মন্ডল। সনাতন ধর্ম জাগরণী সংঘের উপদেষ্টা বাসুদেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল, আন্দলপোতা মন্দির ভিত্তিক ক্লাবের সভাপতিনউত্তম কুমার মিস্ত্রি, সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভৈরব সরকার, কোষাধাক্ষ প্রশান্ত সরকার, বদরতলা গীতা সংঘের পরিচালক কানাই লাল মৃধা ও ডা. অশোক মল্লিক, নিতাই চন্দ্র স্বর্ণকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শোভনালী ইউনিয়ন শাখার সভাপতি সিনিয়র শিক্ষক ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় ও সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সনাতন ধর্ম জাগরণী সংঘের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী ১৬ ফেব্রুয়ারি সনাতন ধর্মীয় শিক্ষার্থী সম্মেলন ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা