1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে শীতকালীন ব্যাধি এবং পুষ্টি বিষয়ক উঠান বৈঠক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টার:

আশাশুনি সদরে শীতকালীন সংক্রামক ও অসংক্রামক ব্যাধি এবং পুষ্টি বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে নাটানা সিসি সংলগ্ন সন্তোষ গোলদারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুল হকের বাস্তবায়নে বৈঠকে হাঁড়িভাঙ্গা ও নাটানা গ্রামের অর্ধশতাধিক নারী অংশ নেয়।
বৈঠকে শীতকালীন স্বাস্থ্য বার্তা, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য, ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দিকনির্দেশনা এবং জনসচেতনতামূলক আলোচনা করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন। এসময় স্বাস্থ্য সহকারী চয়না রাণী দাশ, সিএইচসিপি অলোকা রায় ও পরিবার পরিকল্পনা সহকারী অঞ্জনা বালা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপশান ঃ আশাশুনিতে শীতকালীন ব্যাধি এবং পুষ্টি বিষয়ক উঠান বৈঠকে আলোচনা রাখছেন স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা