1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টার:

আশাশুনিতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীদের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাব প্রতিযোগিতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলার প্রতিনিধিত্ব করবে। সকাল দশটায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ বি এমডি মোস্তাকিম। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন , সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, ক্রীড়া শিক্ষক  মো, আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা