1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে জাগরণী সংঘের শিক্ষার্থী সম্মেলন ও পুরস্কার বিতরণ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টার:

আশাশুনিতে জাগরণী সংঘের শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন-২০২৪ উপলক্ষে ২৫টি সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নিয়ে অনু্ষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষিক কানাই লাল মন্ডলের সভাপতিত্বে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল, বাসুদেব সরকার, অলোক ঢালী, বাংলাদেশ কৃষি ব্যাংক আশাশুনি শাখার শাখা ব্যবস্থাপক রাম প্রসাদ বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হোসেন (মাসুম), আন্দুলপোতা হরি ঢালী মন্দির ভিত্তিক ক্লাবের সভাপতি উত্তম কুমার মিস্ত্রি।অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন, ফ্রান্স প্রবাসী দীপঙ্কর ঢালী।
সনাতন ধর্ম জাগরণী সংঘ একটি স্বেচ্ছাসেবী ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানকারী সংস্থা।

বর্তমানে সাতক্ষীরা জেলার চারটি উপজেলায় কোমলমতি শিশুদেরকে দেশপ্রেম নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা প্রদান করে আছে। বর্তমানে ৮০০ ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। এর ভিতর থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৩১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান এবং ২৫টি বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার। জাগরণী বিদ্যাপীঠ শিক্ষকবৃন্দ প্রতিমা সরকার, পুষ্পবালা ও জয়ন্ত সরকার, জাগরণী সংঘের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ প্রভাষক বরুন মল্লিক, শিক্ষক প্রদ্যুৎ কুমার মৃধা, বিকাশ সরকার, ডা: ঠাকুরপদ ঢালী, শ্যামল কুমার বিশ্বাস, নিতাই চন্দ্র স্বর্ণকার, ডা: অশোক মল্লিক, প্রশান্ত মিস্ত্রি, মৃত্যুঞ্জয় ঢালী, সুশান্ত দাস, মিঠুন মন্ডল, পিন্টু দাস প্রমুখ উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন, জাগরণী সংঘের সহ: সম্পাদক হরেন্দ্র নাথ সরকার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা