1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

হাফেজ মো: আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার কুল্যায় ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ১০ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে কুল্যা গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সোহানা খাতুন (১৫) কুল্যা গ্রামের আব্দুস সালামের কন্যা ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে সোহানা ও তার বড় বোন প্রিয়া খাতুন যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৯-১০ টা বেজে গেলেও ছোট বোন সোহানা খাতুন ঘুম থেকে না ওঠায়, প্রিয়া তার ঘরে গিয়ে ডাকতে থাকে। দরজা না খুললে দরজার ফাঁক দিয়ে গলায় ওড়না পেঁচানো ছোট বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আশে এবং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় সোহানা খাতুনকে দেখতে পাই। তখন আমরা থানা পুলিশকে খবর দেই এবং পুলিশ এসে লাশ নামায়।

আশাশুনি থানার এসআই ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন প্রাথমিক অবস্থায় লাশের সুরতাহাল শেষ করেছি। সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা