1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৩ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গণ সংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে। শুক্রবার ও শনিবার উপজোলার বিভিন্ন স্থানে  এ প্রচার পরিচালনা করা হয়।

এস এম সাহেব আলী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি তুখোড় রাজনীতিবীদ এম এম সাহেব আলী উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন। এরই অংশ হিসাবে শনিবার (৩ ফেব্রুয়ারী) তিনি আশাশুনি বাজারে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে গণ সংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরন করেন।
আসমাউল হোসাইন ঃ আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে গণ সংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন ইউনিয়নে একের পর এক প্রচার চালিয়ে আসছেন। বুধহাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নওয়াপাড়ায় দোয়া চেয়ে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় ফারুক হোসেন, খোকন, সবুজ, আশরাফ, রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন। অপরদিকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদকের নিয়ে মত বিনিময় করেছেন। মতবিনিময় কালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।
মারুফা খাতুন ঃ আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ও ভূমিহীন সমিতির সভাপতি মারুফা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে প্রচার শুরু করেছেন। এরই অংশ হিসাবে কাদাকাটি আরার বাজারে নির্বাচনী প্রচার করেছেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশাশুনি বাসির পাশে দাঁড়াতে চাই। গরীব দুঃখী মানুষের খেদমত করতে চাই। আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে উপজোলা বাসির পাশে থেকে খেদমত করতে চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা