1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টারঃ
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত অনলাইনে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল হোসেন জুয়েল জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও বিশিষ্ট ব্যাবসায়ী গাউছুল হোসেন রাজ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বর মারুফা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন ও মেহেরুন্নেছা খাতুন মনোয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা