1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

আশাশুনিতে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টার: 

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে আশাশুনিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিয়র মৎস‍্য অফিসার সত্যজিৎ মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমিনুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন আলম, সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কালাম মোড়লসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকালে প্রভাত ফেরী, ৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা দিবসের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা