1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আশাশুনিতে অগ্নিকান্ডে বসতঘরসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, ষ্টাফ রিপোর্টার:

আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে দুটি বসতঘর, রান্নাঘর, মুরগির খামারসহ সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়েগেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে শ্রীকলস গ্রামের কিবরিয়া গাজীদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানাগেছে, নূর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী ও গ্রাম পুলিশ আমিরুল ইসলামের মাটির দেয়াল ও টালির ছাউনির দু’টি ঘরের উত্তর-পশ্চিম পাশে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে রাত্র আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সড়কের সমস্যায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে বিলম্ব হওয়ায় তারা নেভানোর কাজ সম্পন্ন করার আগেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। আগুনে দুটি বসত ঘর, রান্না ঘর, মুরগির খামার, আসবাবপত্র, স্বর্ণারঙ্কারসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু খুইয়ে বাড়ির মালিকরা প্রলাপ বকছে। তারা এখনো ঘর, আসবাবপত্রের টাকা পরিশোধ করতে পারেনি।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, আসমাউল হুসাইন, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন প্রমুখ ঘটনাস্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে শান্তনামূলক কথা বলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা