
মোঃ রেজাউল ইসলাম
আমাদের ছোট গ্রাম কালিবাড়ি নাম
সবুজের ছায়াতলে যেনো খুব মনোরম।
গাঁয়ের কিছু দূর পরেই,দুই পাশে ছোট দুই নদী
আপন মনেতে বয়ে চলে নিরবধি।
ভোর হলে পাখি ডাকে লাগে সুমধুর
পাশে আছে মসজিদ,মন্দির আযানের সুর।
ফুল বাগে ফুল ফুটে জেগে উঠে প্রাণ
চারিদিকে বয়ে চলে তার শু মিষ্টি ঘ্রাণ।
সূর্যিমামা উঁকি দেয় নীলাকাশে ওই
খোকা-খুকি জেগে বলে সূর্যি মামা কই?
আমাদের আঁকাবাঁকা গাঁয়ে সব ছোট ছোট বাড়ি
তার পাশে আছে যত নারকেল সুপারি সারি।
নদী বুকে চেয়ে দেখো মাঝি ভাই পাল তুলে নায়
ভাটিয়ালি গান ধরে কতো সুর করে গায়।
সে নদীর দুই তীরে আছে গোল,কেওড়া,সুন্দরী গাছ
জেলেরা আপন মনে ধরে কত রুপালী ইলিস মাছ।
গাঁয়ের মেঠোপথ ধরে,দক্ষিণে অপূর্ব হরিণঘাটার বন
এই বন দেখে লোকদের খুশিতে ভরে যায় প্রাণ।
নদ-নদী খাল-বিলে ভরা এই দেশ
চিরো সবুজের সমারোহ দেখে লাগে বেশ।
মিলেমিশে সবে থাকি একসাথে ভাই
হানাহানি মারামারি মোর গ্রামে নাই।