“আপ বাংলাদেশ” সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক আক্তারুল, সদস্য সচিব আবিদ।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
১৩০
বার পঠিত
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
জুলাই বিপ্লবের অন্যতম নতুন রাজনৈতিক প্লাটফর্ম
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (‘আপ বাংলাদেশ’) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার ( ২৮ জুলাই) আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এর স্বাক্ষরিত এক পত্রে আহবায়ক ও সদস্য সচিবসহ ৫৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়।
কমিটিতে আক্তারুল ইসলাম আক্তারকে আহবায়ক ও
আবিদ হাসানকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মো: অলিউর রহমান, মো: ইমরুল ইসলাম, ইদ্রিস আলী,ঝুমা মারিয়াম, কাজী হাফিজা, যুগ্ম সদস্য সচিব হিসাবে আইয়ুব হুসাইন, হাবিবুর রহমান, নাঈম হোসেন, নাহিদ হোসেন, তামিম হোসেন ও কাজী লায়লা আলী।